মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সদরামপুর ব্রীজ থেকে কালী বাড়ি লঞ্চ ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহালের কারণে এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়নের সদরামপুর-কালীবাড়ি নামক পরিচিত ইট সলিংয়ের রাস্তাটি এখন মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে ওই রাস্তার জজ মিয়ার বাড়ির মোড় থেকে লঞ্চঘাট কালী বাড়ি পর্যন্ত প্রায় ৫’শ মিটারের একটি কাঁচা শাখা রাস্তাও রয়েছে। সামান্য বৃষ্টির পানিতে কাঁচা রাস্তাটি মানুষের চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এতে মানুষের জনদুর্ভোগ আরো কয়েকগুন বেড়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৯-১০ ফুট প্রস্থ ও প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য ইট বিছানো রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। রাস্তার ইট উঠে গিয়ে যানবাহন ও মানুষের হাটা চলাফেরায় প্রায় অনুপযোগী ও বিপদজনক হয়ে উঠেছে। অন্যদিকে কালীবাড়ি লঞ্চঘাট থেকে জজ মিয়ার বাড়ির মোড় পর্যন্ত প্রায় ৫’শ মিটার বেহাল একটি কাঁচা রাস্তও রয়েছে। রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ আকার ধারন করেছে। বৃষ্টির পানি জমে রাস্তায় কাঁদা মাটি ও বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার অনেকাংশে বালুভর্তি বস্তা দিয়ে গর্তগুলো ভরাট করা হয়েছে। এতে করে বৃষ্টির দিনে মানুষের চলাফেরায় দুর্ভোগ আরো বেড়ে যায়।
খোঁজ খবর নিয়ে জানাযায়, ষোলঘর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বসবাসকারী ও বিভিন্ন কাজে কর্মে আশা মানুষের জন্য রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। তাদের সহজতম যাতায়াত ব্যবস্থা এটি। এখানে প্রায় ৫ হাজার স্থায়ী মানুষের বসবাস রয়েছে। এছাড়াও উপজেলার খুব কাছাকাছি ও যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন অত্র এলাকার হাজার হাজার মানুষ অটো, রিক্সা ও মোটসাইকেল করে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।
এসময় স্থানীয় রিনা বেগম, আলমগীর হোসেন, সালাউদ্দিন তালুকদার, আশিশ কুমারসহ অনেকেই বলেন, দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার করা হয়নি। রাস্তার ইট উঠে গেছে। এতে করে রাস্তায় হালকা যানবাহনও ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝে মধ্যে অটো ও রিক্সার চাকা রাস্তার গর্তে ফেসে যায় ও উল্টে যায়। এতে করে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পথচারী। তারা আরো বলেন, রাস্তাটির জজ মিয়ার বাড়ি থেকে ৫’শ মিটার একটি কাঁচা শাখা রাস্তাও রয়েছে। এখানে চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে রাস্তায় মানুষের চলাচলে আরো দুর্ভোগ বেড়ে যায়। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জন প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীর কাছে এবিষয়ে জানতে চাইলে রাস্তা বেহালের সত্যতা স্বীকার করে তিনি বলেন, রাস্তাটি আরসিসি ঢালাই কাজের জন্য চেষ্টা-তদবীর চলছে। আশা করছি জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে খুব শীঘ্রই প্রথম দফায় রাস্তাটির ৫’শ মিটার ঢালাইয়ের কাজ করা সম্ভব হবে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments