দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীর আলিয়াবাদে গুচ্ছ গ্রামের শুভ উদ্বোধন

0 54

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর আলিয়াবাদে গুচ্ছ গ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে। শিবপুর উপজেলায় আয়ুবপুর ইউনিয়নে ভূমিহীন ৮ টি পরিবার পেয়েছে নতুন বাড়ি। উপজেলার আয়ুবপুর ইউনিয়নে আলিয়াবাদ গ্রামে সরকারি জায়গাতে তোলা হয়েছে এই বাড়িগুলো।

- Advertisement -

এসব পরিবারগুলো নিয়ে গঠিত হয়েছে আলিয়াবাদ গুচ্ছ গ্রাম। নতুন এ গুচ্ছগ্রাম উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার। এছাড়াও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More