দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

0 44

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছে থাকা উগ্রবাদী বই, পতাকা, লিফলেটসহ বিশেষ ডায়েরি ও অন্যান্য আলামত উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টায় অভিযান চালিয়ে উপজেলার উজানপাড়া থেকে তাদের আটক করা হয়। তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫ এর এক বিবৃতিতে জানানো হয়, গোপন তথ্যে র‍্যাব জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এবিটির কিছু বিপথগামী সদস্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অবস্থান করছে। তারা পার্শ্ববর্তী এলাকায় সংগঠনটির কার্যকলাপ জোরদার ও নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হচ্ছে বলে জানা যায়।

- Advertisement -

আটককৃত দুইজন হলো- মো. জুয়েল মোল্লা (২৫)। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়াপাড়া গ্রামের রশিদ মোল্লার ছেলে। অপরজন মো. শহিদুল ইসলাম (৩৯)। তিনি খুলনা জেলার রূপসা থানার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের মৃত সোবহান হাওলাদারের ছেলে।

এদের মধ্যে জুয়েল মোল্লা এবিটি এর খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান বলে নিশ্চিত করেছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রামের মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের নির্মাণাধীন বিল্ডিং ঘরের মধ্যে ৮ থেকে ৯ জন এবিটি এর সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনার জন্য গোপন বৈঠকের উদ্দেশ্যে মিলিত হয়। এ সময় অভিযান চালিয়ে এ দুই সদস্যকে আটক করা হয়। তবে বৈঠকে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More