নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসিআই পানির কল এলাকায় দৈনিক অগ্রবানীর সাংবাদিক এইচএম আমজাদকে বাড়ির ভেতরে প্রবেশ করে সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী মীর রাসেল ওরফে অস্ত্রবাজ রাসেল বাহিনীসহ হামলা চালিয়ে ২ জনকে রক্তাক্ত করে। এ সময় আমজাদকে অস্ত্র ঢেকিয়ে হত্যা করার চেষ্টা চালায়। সোমবার (২৮ অক্টোবর) রাতের বেলা এ ঘটনা ঘটে। ঘটনার পর আমজাদকে এলাকাবাসীর সহযোগীতায় সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়। চিকিৎসার পর সিদ্ধিরগঞ্জ উপস্থিত হয়ে অভিযোগ দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, রাতে আমি আমজাদের বাসায় গিয়ে দেখি সে খাটের উপর বসে আছে। সে জানায় রাসেল তাকে মারধর করেছে। এরপর রাসেলের বাসায় গেলে তাকে খুজে পাওয়া যায় নি। তবে তার বাসা থেকে ফোন নম্বর নিয়ে তাকে ফোন দেয়া হয়। রাসেল বলেন সে ২ দিন থেকে বাইরে আছেন। এ ঘটনার তেমন কিছুই জানেন না।
তবে এখনও পর্যন্ত আসামী রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হন নি পুলিশের ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এদিকে পুলিশের ওই কর্মকর্তা অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ করেছেন অনেকে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, ঘটনা জানার সাথে সাথে কামরুলকে ঘটনাস্থলে পাঠিয়েছি। আমজাদকে চিকিৎসা দেয়া হয়েছে। কামরুলকে বলা হয়েছে আসামীকে ধরে নিয়ে আসতে।
সূত্র জানায়, রাসেল ধনকুবের সন্তান। সে সব সময়ই উশৃঙ্খল চলাফেরা করে থাকে। তার সখ নতুন মডেলের অস্ত্র সংগ্রহ করা। তাই সে নতুন মডেলের অস্ত্র এসেছে জানলে সেই অস্ত্র কেনে। ফের পুরোনো অস্ত্র বিক্রি করে থাকে। এ পর্যন্ত সে দুইবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
