দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে খামারির মৃত্যু

0 46

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফজলু মিয়া (৪০) নামে গরুর খামারের এক শ্রেমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ছোট গদাইরচর গ্রামের আউয়াল মিয়ার গরুর খামারের শ্রমিক ফজলু মিয়া (৪০) আজ ভোরে তাদের বালুচর গ্রামের বন্ধকী জমিতে ঘাস কাটতে গিয়ে জেনেসিস ডেইরী এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
নিহত ফজলু মিয়া (৪০) নান্দাইল জেলার আচার গাঁও গ্রামের মৃত নেকবর আলীর ছেলে।সরেজমিন ঘুরে দেখা গেছে, পল্লী বিদ্যুতের আবাসিক মিটার ১৩০ ফুটের মধ্যে গ্রাহকের নিজস্ব স্থাপনায় স্থাপনের নিয়ম থাকলে ও  নিয়ম বহির্ভূতভাবে প্রায় ৯০০ ফুট দূরত্বে অন্যের বাড়িতে স্থাপন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করে হচ্ছে।
এলাকাবাসী বলেন বালুচরের গণি মিয়ার ছেলে এলাকার ত্রাস, মূর্তিমান আতঙ্ক, জেনেসিস ডেইরী এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের কেয়ার টেকার সাহেব আলী তার আবাসিক মিটার হতে বাঁশের খুঁটি দিয়ে দীর্ঘদিন ধরে প্রায় ৯০০ ফুট দূরত্বের ডেইরি ফার্মের কাজকর্ম করে আসছে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকার কারণে তার লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকায় এমন কোন অপকর্ম নেই যা সাহেব আলী করে নাই। ইতিপূর্বে ও ফার্মে এনে এক মেয়েকে শ্লীলতাহানি করায় পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাদের দ্বারা শ্লীলতাহানি হয়ে ঐ মেয়ে আত্মহত্যা করে বলে ও জানান এলাকাবাসী। সাহেব আলীর মুঠোফোন বন্ধ থাকায় একাধিকবার ফোন করে ও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাধবদী জোনাল অফিসের ডিজিএম মোঃ মহিউদ্দিন মোশাহেদুল্লাহ নিহতের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,অন্য বাড়িতে মিটার স্থাপনের বিষয়টি তার জানা নেই তবে আবাসিকের সংযোগ নিয়ে কেউ বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ ব্যবহার করলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More