দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে মৎস্য খামারের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

0 56

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যুব মৎস্য খামারের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় বয়রাগাদী যুব সংগঠনের আয়োজনে উপজেলার বয়রাগাদী ইউনিয়নে ফকিরবাড়ী মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ১০ মন রুই-কাতল-মৃগেল মাছের পোনা মৎস্য খামারে ছাড়া হয়।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, সহকারি মৎস্য কর্মকর্তা যুধিষ্টির রঞ্জন পাল, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি নজরুল বাবুল।

সংগঠনে সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও মো. লিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. খালিদ মোড়ল, মালখানগর ইউপি সদস্য হারুন অর রশিদ, বয়রাগাদী ইউপি সদস্য মো. বাচ্চু দেওয়ান, সংগঠনের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More