দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

অনুপ্রবেশকারী,ভুমি দস্যু, সন্ত্রাস আর সুবিধাভোগীদের দলে স্থান নেই-এমপি দিলীপ

0 53

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি:নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, যারা দলে অনুপ্রবেশকারী, ভূমিদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদের দলে ঠাই নেই। কেননা এই দল বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল। নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

 শুক্রবার(১৫ নভেম্বর) বিকেলে পলাশ মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মাসুমের সভাপতিত্বে সাধারন সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা টিটুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন সহ আরো অনেকে।

 সম্মেলনের দ্বিতীয় পর্বে জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীকে সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা টিটুকে সাধারন সম্পাদক করে জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির ঘোষনা করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেনু, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম শফি, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুদজ্জামান ভূইয়া, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবেরুল হাইসহ বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More