দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে বাজারে মনিটরিং কমিটির অভিযান

0 50

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ (বিশেষত পেয়াজ, লবন, চাউল, তৈল) নিয়ন্ত্রনে নরসিংদীর বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেছেন বাজার মনিটরিং কমিটি। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরের ভেলানগর বাজার পরিদর্শন করে জেলা বাজার মনিটরিং বোর্ড।

- Advertisement -

  নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় এই অভিযান পরিচারিত হয়েছে।  এছাড়াও নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ এর নেতৃত্বে বাজার মনিটরিং বোর্ড নরসিংদীর বড় বাজার, বটতলা বাজার ও ভেলানগর বাজারে মনিটরিং কমিটির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 অভিযানকালে বাজারে চাউলের দাম, লবনের দাম ও পেঁয়াজের জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More