মুন্সীগঞ্জ প্রতিনিধ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন । তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ৮ জন নিহতের খবর নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানান, বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী । ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।
