দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আমি যুবলীগের চেয়ারম্যান নই, আমি একজন কর্মী—পরশ

0 57

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক

- Advertisement -

আওয়ামী যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আমি যুবলীগের চেয়ারম্যান নই, আমি একজন কর্মী। কর্মী হিসেবেই আমি কাজ করে যাব। যুবলীগের নতুন চেয়ারম্যান বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট আমার বাবা যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি ও মা আরজু মনিকে হত্যা করা হয়েছে।
১৯৭৫ সালের ট্রাজেডিতে মা-বাবাকে হারান পরশ। তিনি রাজধানীর ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পিএইচডি ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে। তিনি দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।

তিনি বলেন, যিনি জাতির জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, তাকেই নির্মমভাবে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে। তখন আশা হারানোই স্বাভাবিক। জাতির পিতা বঙ্গবন্ধুর ত্যাগ ও তার কন্যার বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, আমি তা থেকে সাহস পাই। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি তা সততার সঙ্গে পালন করব।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের সপ্তম সম্মেলনে নতুন চেয়ারম্যান হিসেবে পরশের নাম ঘোষণা করা হয়। পরে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More