দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে হেরোইনসহ এক মাদক কারবারি আটক

0 70

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ১১.৪৫৭ গ্রাম হেরোইনসহ মো. মেহিদী হাসান (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার (১১ ডিসেম্বর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১ ,সিপিসি-১।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বালাশুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৭ পুড়িয়া (১১.৪৫৭গ্রাম) হেরোইন ও মাদক বিক্রি করার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
আটককৃত মো. মেহিদী হাসান দোহার উপজেলার নারিশা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে ।
র‌্যাব জানায়, আটককৃতের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More