মানবতার ফেরিওয়ালা আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ
নারায়ণগঞ্জ (আড়াইহাজার প্রতিনিধি )মোয়াজ্জেম বিন আউয়াল
করোনা ভাইরাসে সারাদেশের মতো নারায়ণগঞ্জের আড়াইহাজার কে ইতিমধ্যে লকডাউন করা হয়েছে । এই পর্যন্ত আড়াইহাজারে আট জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। পুরো আড়াইহাজারে প্রশাসন কর্তৃক সাধারণ জনগন থেকে শুরু করে সকলকে ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন ।
বিশেষ করে আড়াইহাজারের গণমানুষের নেতা নজরুল ইসলাম বাবু ভাই ও ইউএনও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন । তাদের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি ) ও স্বার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন ।
তাদের দেখানো পথেই হাঁটছেন সাতগ্রামের নিবেদিত প্রাণ তিন বার নির্বাচিত চেয়ারম্যান অদুদ মাহমুদ । করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকেই সাতগ্রামের মানুষ কে সচেতন করা বিভিন্ন সভা সমাবেশ নিষিদ্ধকরন সহ জনসচেতনতা সহ বিভিন্ন কার্যক্রম তিনি হাতে নিয়েছেন । তিনি প্রতিদিন সাতগ্রামের আনাচে কানাচে ঘুরে দোকানপাট বন্ধ সহ জনগন কে ঘরে থাকার আহবান করছেন । তিনি বাড়ি বাড়ি গিয়ে অসহায় দিনমজুর লোকদের খোঁজ নিয়ে, নিজেই বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন ।
আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামের ফজলুল হক বলেন, সাতগ্রাম ইউনিয়নে ইতিপূর্বে অদুদ মাহমুদের মতো চেয়ারম্যান আর আসেনি।তিনি সাধারণ মানুষের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।তিনি ঘরে ঘরে সাধারণ মানুষকে খাবার পৌছে দিচ্ছেন। তিনি যেন মানবতার নতুন ফেরিওয়ালা ।
এব্যাপারে সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, আমি চেয়ারম্যান কিন্তু জনগণের সেবক মাত্র । আমি সর্বদা সাতগ্রামের জনগণের পাশে থাকতে চাই । আমি আপনাদের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিতে চাই ।
