দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পৃথিবীতে মা আছেন সেরাস্থানে

0 103

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

আজ ১০ মে। বিশ্ব মা দিবস। মা তুমি অতুলনীয়। মা তোমার বুকে আমার ঠাই সে যেন চিরসুখ। যার মা নেই তিনি বুঝেন তার কি নেই। যে হাঁসি মাখা মুখটা আমরা সবাই সারা জীবন দেখতে চাই, তা মায়ের হাঁসি। প্রতিটা সন্তানের কাছে মা সেরা মা।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট মা‘কে নিয়ে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানারধীন তারাব পৌরসভার রূপসী মীর বাড়ির সন্তান মীর আব্দুল আলিম। তিনি আজ মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোষ্ট করেন তার পরিবারের সদস্যদের সাথে বৃদ্ধা মা“য়ের ছবি। অনেকেই ভাল ভাল কমেন্ট করেছেন। অনেকে লাইক দিয়েছেন।

মীর আব্দুল আলীম একজন সাংবাদিক, লেখক, গবেষক ও দেশ-বিদেশের জাতীয় দৈনিকের নিয়মিত কলম লেখক। আব্দুল আলীম যা লিখলেন, তিনি আমার মা। দিনক্ষণ গুনে মায়ের জন্য ভালোবাসা হয় কখনো? মাতো স্বয়নে স্বপনে প্রতিক্ষণ ভালোবাসার মা । কাল যখন সদাইপাতি নিয়ে বাসায় ঢুকি মামা আমাকে ছুঁতে চেয়েছিলে। আমি সরে যেতেই বললাম বাহির থেকে এসেছি ভাইরাস থাকতে পারে।

তিনি জড়িয়ে ধরে বললেন ছেলেকে ছুঁবো সেখানে আবার ভাইরাস কিসের। সন্তানের জন্য মা কখনও মৃত্যুপরোয়া করেন। গোটা সংসারটাই আমার মা বুদ্ধিমত্তার সাথে আগে রেখেছেন। গত বছর জয়িতা মায়ের সম্মাননাও পান তিনি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এক ছবিতে আমরা গোলাপ নিলাম। আমাদের সবার জন্য দোয়া করবেন। বিশ্বের সকল মায়ের জন্য ভালোবাসা রইল।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More