নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, বস্ত্র ও পাটমন্ত্রীর এপিএস এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
