দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

দুই বাংলাদেশির লাশ তিন দিন পর

0 61

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দুই বাংলাদেশির লাশ তিন দিন পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ওই দুইজন বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এর আগে নওগাঁর পরশা সীমান্তে তাদের গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী -বিএসএফ।

- Advertisement -

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬ বিজিবির লে. কর্নেল আরিফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ১৫৯ বিএসএফের কমান্ডেন্ট সিও জোশি হর্সি। পরে সন্ধ্যা ৭টার দিকে পরশা উপজেলার হাপানিয়া সীমান্তের শূন্য রেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মরদেহগুলো দেশে আসার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More