দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

চট্টগ্রাম নগরীতে বসানো হচ্ছে ১২টি করোনা টেস্টিং বুথ

0 51

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় নগরীর ১২ টি স্পটে করোনা টেস্টিং বুথ স্থাপন করা হচ্ছে।

- Advertisement -

আজ (২৭ মে) রাতে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ বিষয়ে কিছু কথা লিখেন। তিনি আরও লিখেন, এ ব্যাপারে ব্র্যাক প্রতিনিধিবৃন্দ আজ আলোচনা করে সিদ্ধান্ত চুড়ান্ত করেছেন।

মেয়র বলেন, প্রাথমিক ভাবে ছয়টি স্পটি আগামী দুয়েক দিনের মধ্যে বুথ চালু করা হবে। নগরীর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে কার্যক্রম শুরু করা হবে।

নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে, কার্যক্রমের আওতায় আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবন রোগীরা বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More