দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গরুকে খাওয়াচ্ছিলেন মেম্বর ওএমএসের চাল! এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

0 84

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

বাংলাদেশ সরকারের দেয়া হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করে নিজের গরুকে খাওয়াচ্ছিলেন এক ইউপি সদস্য। তিনি প্রায় ৬ মাস ধরে ওএমএসের চাল উত্তোলন করছিলেন।

ওএমএসের চাল মানুষকে দিয়ে না দিয়ে গরুকে খাওয়াচ্ছিলেন এই ইউপি সদস্য হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. বোরহান উদ্দিন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয়দের মুখে মুখে খবর চলে যায় প্রশাসনের কাছে। প্রশাসন খোঁজ খবর নিয়ে সত্যতা পেলে তাকে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা আদালত পরিচালনা করেন। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করে ওই ইউপি সদস্য তাঁর গরুকে খাওয়ানোর কথা স্বীকার করেছেন। তাই তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসনের কাছে শিকার করেন, ওই ইউপি সদস্য ছয় মাস ধরে চাল উত্তোলন করছিলেন। এ তথ্য পেয়ে তদন্ত করে প্রমাণ পাওয়া যায়। পরে তাঁকে শাস্তির আওতায় আনা হয়।

ইউএনও জানান- আমরা প্রাথমিকভাবে যা করার করেছি। এ বিষয়ে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি, তাঁর বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে তারাই নিতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More