দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গোপাল বণিককে দুর্নীতির মামলায় জামিন দেননি হাইকোর্ট

0 29

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

৮০ লাখ টাকা রাজধানীর নর্থ রোডের (ভূতেরগলি) ফ্ল্যাট থেকে উদ্ধারের ঘটনায় দুর্নীতির মামলায় হাইকোর্ট সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জামিন দেননি।

- Advertisement -

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। আজ বুধবার (৩ জুন) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চ্যুয়াল কোর্টে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।

এখানে উল্লেখ্য, গত বছরের ২৮ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির ভূতেরগলিতে পার্থ গোপাল বণিকের বাসায় দুদক অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে। পরে খুরশীদ আল খান জানান, ভার্চ্যুয়াল আদালত জামিন না দিয়ে নিয়মিত আদালতে যেতে বলেছেন। গত ১৫ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে আবেদন করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More