সোনারগাঁ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও নজরুল সংঙ্গীত শিল্পী মো. মনোয়ার হোসেন মনির কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
শুক্রবার ( ৫ জুন) সকাল সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা মনির হোসেন প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই।
মনোয়ার হোসেন মনির সোনারগাঁ শিল্পকলা একাডেমির সদস্য ছিলেন। তিনি নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে নজরুল সংঙ্গীত গাইতেন ও বিভিন্ন নাটকে পার্শ্ব শিল্পী চরিত্রে অভিনয় করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে সোনারগাঁ শিল্পকলা একাডেমির সভাপতি ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলামসহ সকল সদস্য, কন্ঠ শিল্পী ও কলা কুশলী এবং মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁ শাখার কমান্ডারসহ সকল সদস্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তার মৃত্যুতে শিল্পাঙ্গন ও মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন কে দুপুরে রাষ্টীয় মর্যাদায় জানাযা শেষে শেষ বিদায় জানান সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা।
বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা মনিরের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম শোক প্রকাশ করে শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
