দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

0 32

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে নিয়ে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। আর এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, তার পরিবার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন এবং তিনি কোমায় রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন, মোহম্মদ নাসিমের ছেলে তানভির সাকিল জয়ও গণমাধ্যমকে বলেন, আমার আব্বা ডিপ কোমায় আছেন। অবস্থা অপরিবর্তিত। উনার অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চেষ্টা করা হচ্ছে।

- Advertisement -

এদিকে রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, নাসিম ভাইয়ের অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। তার অবস্থা সংকটাপন্ন, ওই অবস্থায়ই তিনি আছেন।

সোমবার(৮ জুন) রাতে ফেসবুকে কেউ কেউ মোহাম্মদ নাসিমকে নিয়ে গুজব ছড়ান। তার মৃত্যুর কথা উল্লেখ করেও কেউ কেউ পোস্ট দেন। এর পর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, অবস্থা সংকটাপন্ন, ওই অবস্থায়ই আছেন।

মোহাম্মদ নাসিম এক জন বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান। তাকে নিয়ে আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের তথ্য প্রচার করা এটা তার প্রতি অসম্মান ও অশ্রদ্ধা করা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More