দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বরগুনা সদর উপজেলায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

0 29

Get real time updates directly on you device, subscribe now.

রাকিব হোসেন (বরগুনা সদর) প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

আজ (১৭ জুন) বিকালে দাফনের আগে মৃত দেলোয়ার হোসেনের নমুনা সংগ্রহ করা হয়। সে উপজেলার মোতাহার হোসেনের পুত্র দেলোয়ার হোসেন পান্না (৫০)।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, করোনার আশঙ্কা রয়েছে বলে ইতোমধ্যে তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

- Advertisement -

বরগুনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ’র নির্দেশে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইনিটের যুব সদস্যদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মরহুমের মরদেহ দাফন করা হয়।

এ সময় আশপাশের চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করে বাড়ীর সম্মুখে লাল নিশান টানানো হয়।

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লকডাউনকৃত পরিবারসমূহের করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এসময় তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কথা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার জনাব সুব্রত ভৌমিক।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More