দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে পুলিশের সদস্য সহ করোনায় আক্রান্তের ৪৩৮ জনে

0 22

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নতুন করে আরও ২৪ জনের শরীরে (কোভিড-১৯) করোনা শনাক্ত হয়েছেন। গাজী (কোভিড) সেন্টার থেকে প্রাপ্ত রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

আজ (১৯ জুন) রিপোর্টের তথ্য নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৮জনে।

- Advertisement -

আড়াইহাজার থানা সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পুলিশের ১৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১০জন। ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উত্তম দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত ২০৮০ ব্যক্তির নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। গাজী (কোভিড) সেন্টারে পাঠানো স্যাম্পলের মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে ৪৩৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

আরও বলেন, এ পর্যন্ত ২১০ জন সুস্থ হয়েছেন। অপরদিকে এ পর্যন্ত আড়াইহাজার থানা পুলিশের ১৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এসআই ৪জন, এএসআই পরিদর্শক ৪জন ও কনস্টেবল ৫জন। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More