দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফরিদপুরের অটোভ্যান হারিয়ে দিশেহারা!

0 24

Get real time updates directly on you device, subscribe now.

এসএম আবুল বাশার, ফরিদপুর জেলা প্রতিনিধি :-

ফরিদপুরের অটোভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পরেছে তিনজন ভ্যান মালিক ও চালক। মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকায় ভ্যান চুরির হিরিক শুরু হয়েছে।  পর পর তিন রাতে হত দরিদ্র তিনটি পরিবারের উপার্যনের একমাত্র অবলম্বন তিনটি ব্যাটারী চালিত অটোভ্যান রাতের আধারে অজ্ঞাত চোরেরা নিয়ে যায়।

অভিযোগে জানা যায় শ্রীপুর এলাকার রমেশ দত্ত, জামির হোসেন ও হাসান আলীর কিস্তির টাকায় ক্রয়কৃত ভ্যান ও ব্যাটারী চুরি হয়েছে। রমেশ দত্তের শ্যালক রিপন বলেন আমার ভগ্নিপতি হতদরিদ্র হওয়ায় বোন জামাইকে আমাদের বাড়ীতে নিয়ে আসি এবং আর্থিক সংগতি না থাকায় এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা কিস্তি তুলে একটি অটোভ্যান ক্রয় করে দিই।

- Advertisement -

কিন্তু ভ্যানটি চুরি হয়ে যায়। ক্ষতিগ্রস্থ জামির হোসেন বলেন, আমার দুই ছেলে তিন মেয়ে অভূক্ত অবস্থায় আছি।

সরেজমিনে দেখা যায় শ্রীপুর কামারপাড়ায় পাটকাঠির ঘরে বসবাস করেন হাচান আলী। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হাচান আলী কান্না জড়িত কন্ঠে বলেন আমার অসুস্থ মা, স্কুল পড়ুয়া এক ছেলে ও দুই মেয়ে নিয়ে আমার আর্থিক টানাপড়নের সংসার।

আয়ের একমাত্র অবলম্বন ভ্যানের চারটি ব্যাটারী চুরি হয়ে যাওয়ায় তিনি নিদারুণ কষ্টে দিনাতিপাত করছি। তিনটি চুরির ঘটনায় সর্বমোট ক্ষতির পরিমান অনুমান এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা পূনরায় যোগাড় করা কোন পরিবারের পক্ষেই সম্ভব নয়।

চুরির ঘটনার বিষয়ে ইতোমধ্যে মধুখালী থানায় অভিযোগ করা হয়েছে। জানতে চাইলে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই চুরি যাওয়া ভ্যান ও ব্যাটারী উদ্ধারের চেষ্টাসহ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি দরিদ্র পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More