দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামকে সংবর্ধনা

0 89

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় করোনা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার(২২ জুন) সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম করোনার সাথে যুদ্ধ করে সমাজের সকল ভ্রান্ত ধারনাকে পাল্টে দিয়েছেন। করোনাভাইসের সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন পেশার মানুষ। এ পরিবারগুলোর কথা চিন্তা করে সরকারের খাদ্য সহায়তাগুলো জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী কর্মহীন ও অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। একজন উপজেলার অভিভাবকের মতোই অসহায় গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন এ কর্মকর্তা।

- Advertisement -

সোনারগাঁয়ে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের নয়নের মণি হয়ে উঠেছেন। শুধু অসহায় মধ্যবিও পরিবারগুলোর পাশাপাশি নজর রেখেছে শুধু তাই নয়, করোনার মহামারি পরিস্থিতে কর্মরত ডাক্তার, নার্স বিভিন্ন প্তরের কর্মকর্তারে সহযোগিতা নিয়ে চালিয়ে যাচ্ছেন উপজেলার উন্নয়ন মূলক কার্যক্রম। চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তারদের করোনার হাত থেকে মুক্ত থাকার জন্য সরকারি পিপিই সরবরাহ করে। জনসাধারণকে ভাল চিকিৎসা সেবা যেন দিতে পারে।

সদ্য যোগদান করা তারুণ্যদীপ্ত ইউএনও সাইদুল ইসলাম সফলভাবে কাজ করে যাচ্ছেন করোনা ভাইরাস প্রতিরোধ, লক ডাউন বাস্তবায়ন, করোন আক্রান্তদের হোম কোয়ারেন্টিন ও তাদের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা, ভোক্তা অধিকার নিশ্চিত ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। সবাইকে করোনামুক্ত রাখতে এবং সরকারি প্রনোদনা ও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌছে দিতে অভিরাম ছুটছেন সোনারগাঁয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলছেন।

‘জনসেবার জন্য প্রশাসন’ এ শ্লোগানকে সামনে রেখে ‘উন্নত বাংলাদেশ’ গড়তে অবিরাম গতিতে তার উদ্যম উৎসাহে এগিয়ে চলছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।

বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং বন্ধসহ ভুমি খেকোদের কবল থেকে নদী-কৃষি জমির মাটি রক্ষায় নিয়মিত মোবাইল কোট পরিচালনা করেন। বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য উবর্ধগতি রোধ, খাদ্যের গুণগত মান উন্নয়নসহ নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, মোবারক হোসেনের স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দ্বীপসহ অন্যান্যরা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More