দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কচুয়ার মন্নু হাজরার রাস্ট্রীয় মর্যাদায় দাফন

0 12

Get real time updates directly on you device, subscribe now.

প্রতিনিধি বাগেরহাট
চলে গেলেন বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু (ইন্নালিল­াহি অ ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি এক ছেলে , স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (শুক্রবার) আছর নামাজ বাদ কচুয়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

- Advertisement -

এসময়ে সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা,উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.সাইফুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ বীর মুক্তিযোদ্ধাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (০৭ মে) বেলা ১২টার দিকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের জানাযায় অংশ নেয়।

সেখানে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে তার বাড়ীতে আনা হয়। পরে তাকে চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার তিনি ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More