দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

এমপি শিবলী সাদিকের ত্রাণ বিতরণ

0 10

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলতি করোনা ভাইরাসে সাময়িক কর্মহীন হয়ে পড়া কুলি, শ্রমিক, দিন মজুর, দুস্থ, অসহায় ও ভাসমানদের মাঝে শনিবার (৮ মে) ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মস্থান কর্মসূচির আওতায় ৮জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর বিতরণ করা হয়েছে।

- Advertisement -

এছাড়া দুপুর ১টায় পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবারে ঈদের পূর্বে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভিজিএফ এর পরিবর্তে নগদ টাকা বিতরণের উদ্বোধন করেন এমপি শিবলী সাদিক।

এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, থানার ওসি মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী , বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাবেক সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমূখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More