মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে
রূপগঞ্জে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী বিতরন
র
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মান কার্যক্রম ভোগীদের মাঝে মজননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খালপার এলাকায় ১৩০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিও) সেলিম রেজা, নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি নাসরীন সুলতানা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক প্রমুখ
