মনিরুজ্জামান,নরসিংদী:
নরসিংদীতে নতুন জামা কাপড় বিতরণ করে ১ শত পথশিশুর মুখে হাসি ফুটিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত নরসিংদী।” সোমবার (১০ মে) দুপুরে নরসিংদী সরকারি কলেজের তমালতলায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এর নিজস্ব অর্থয়ানে পথশিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে এসকল জামা কাপড় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কালাম মাহমুদ, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া, পরিবেশ অধিদপ্তর ফেনীর পরিদর্শক ফাইজুর কবির, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারন সম্পাদক মাঝহারুল পারভেজ মন্টি সহ আরো অনেকে।
