দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ট্রাক চালকের সংবাদ সম্মেলন

0 19

Get real time updates directly on you device, subscribe now.

প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় পাওনা টাকা ফিরে পেতে রাড়ীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ট্রাক চালক কাদের শিকদার। বুধবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

লিখিত বক্তব্যে উপজেলার ভান্ডারকোলা গ্রামের আকুব আলী শিকদারের ছেলে কাদের শিকদার বলেন, আমি গত ০৪ বছর আগে আমি ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিও থেকে বিশ হাজার টাকা ঋণ গ্রহণ করি। তখন উক্ত টাকা থেকে আমাদের গ্রামের মৃতঃ সেরাজ উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন ৫ হাজার টাকা ধার বাবদ নেয়। পরে তিনি বিভিন্ন অজুহাতে আমার পাওনা টাকা ফেরত দেয় নাই। তিনি আমার সাথে প্রতারনা করেছেন। আমি পাওনা টাকা চাইতে গেলে উক্ত দেলোয়ার মেম্বর ও তার ছেলে বাইজিদ আমাকে হুমকি-ধামকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তা হীনতায় আছি।

কাদের শিকদার আরো বলেন, পাওনা টাকা ফেরত দেওয়া তো দুরের কথা এখন ওই দেলোয়ার মেম্বর ও তার ছেলে বাইজিত আমাকে টাকা চাইলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তিনি টাকা ফেরৎ ও নিরাপত্তা পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। রাড়ীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর দেলোয়ার হোসেন মুঠো ফোনে বিষয়টি অস্বীকার করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More