দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে মামলা দা‌য়েরের প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল, মানববন্ধন ও প্র‌তিবাদ সমা‌বেশ

0 26

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক জাগো বাংলাদেশঃ

নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলীর বিরু‌দ্ধে মিথ্যা মামলা দা‌য়েরের প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল, মানববন্ধন ও প্র‌তিবাদ সমা‌বেশ ক‌রে‌ছে এলাকাবাসী ও স্থানীয় আওয়ামীলীগ এবং সহ‌যোগী অঙ্গসংগঠ‌নের নেতাকমীরা।
বৃহস্প‌তিবার বি‌কে‌লে উপ‌জেলার পূর্বগ্রাম এলাকায় পূর্বগ্রাম বহুমু‌খি উচ্চ বিদ্যাল‌য়ের সাম‌নের সড়‌কে এ বি‌ক্ষোভ মি‌ছিল, মানববন্ধন ও প্র‌তিবাদ সমা‌বেশ ক‌রে‌ তারা।

- Advertisement -

এ‌তে বক্তারা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি ও বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জা‌হেদ আলীসহ স্থানীয় আওয়ামীলী‌গ নেতাকর্মী‌দের বিরুদ্ধে কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য যুবদল ক্যাডার আব্দুল হাই ওরফে তোরা রূপগঞ্জ থানায় এক‌টি মিথ্যা মমলা দা‌য়ের ক‌রেছে। অ‌ভিল‌ম্বে এই মিথ্যা মমলা প্রত্যাহার কর‌তে হ‌বে।

বি‌ক্ষোভ মি‌ছিল, মানববন্ধন ও প্র‌তিবাদ সমা‌বেশে, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি আমির হো‌সেন, আওয়ামীলী‌গ নেতা শ্রী র‌বি রায় সহ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠ‌ন এবং চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More