দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আজ ১০ বিভাগে বিএনপির সমাবেশ 

0 9

Get real time updates directly on you device, subscribe now.

যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ সব বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮টি বিভাগীয় শহরের বাইরে কুমিল্লা ও ফরিদপুর শহরে সমাবেশ করবে তারা। এতে বড় জনসমাগম করার চিন্তা করছে দলটি।

দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে।

জানা গেছে, কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী সোনামসজিদ মোড়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনের সোসাইটি মোড়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরিশাল জিলা স্কুল মাঠে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেট রেজিস্ট্রারি মাঠে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এদিকে, সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধের অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও সতর্কতার পাশাপাশি শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বলে জানা গেছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More