
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন বলেন, এই অবৈধ সরকারের অবৈধ এম পি বলেন- বিএনপি কখনো ক্ষমতার মুখ দেখতে পারবে না।
আমরা তাকে বারবার বলেছি আমরা ক্ষমতায় আসার জন্য নয়, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি।
তাদের বলতে চাই পুলিশ ছাড়া একবার আসেন তো, তখন আপনারা পালানোর কোনো পথ খোঁজে পাবেন না। কারণ আপনি গডফাদার নামে পরিচিত। এসময় গিয়াসউদ্দিন কঠিন হুশিয়ারি দিয়ে বলেন- যারা তার হয়ে লুটপাট করছে, টেন্ডারবাজি করছে শুধু তারাই এখন সঙ্গে রয়েছে, সাধারন মানুষ তাদের সাথে নেই।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ড এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন।
এই গডফাদারের সঙ্গে যারা আছেন তারা সবাই সতর্ক হয়ে যান। আমাদের নেতা কর্মীদের পুলিশ দিয়ে ধরিয়ে দেন আপনারা তাদের কাছে লিস্ট দিয়ে মামলা করান। যে নেতার নির্দেশে এগুলো করেন সে নেতায় দেশ ছেড়ে পালাবে তখন আপনারা সাথে যেতে পারবেন না। সেটাও একটু মাথায় রাখবেন। তাই নারায়ণগঞ্জের অনেক নেতা মুখ ফিরিয়ে নিয়েছি তার কোন পদ পদবী নাই, তাকে দল পদবী দিলে দল ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
এ সময় গিয়াসউদ্দিন আরও বলেন, আপনার নেতা যখন পালিয়ে যাবে আপনারা একজনও তার সঙ্গে যেতে পারবেন না। সবাইকে রেখে পালিয়ে যাবেন তিনি। আপনারা যারা হুমকি-ধমকি রক্ত চক্ষু দেখাচ্ছেন এইসব ভিডিও আমাদের কাছে থাকছে। এগুলোর হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ
