দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত।

0 14

Get real time updates directly on you device, subscribe now.

ডেস্ক রিপোর্টঃ-

- Advertisement -

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

এ সময় আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More