দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

র‌্যাবের অভিযানে অপহরণ ও গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

0 44

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার শিবপুর মডেল থানার বহুল আলোচিত, চাঞ্চল্যকর অপহরণ ও গণধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী জাকির হোসেন (৩৭ কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। নরসিংদীর সাহেপ্রতাপ মোড় ট্রাক টার্মিনাল থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
আজ (১০ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর প্রেস রিলিজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়মঙ্গল এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। নরসিংদী জেলার শিবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি বাদী ভিকটিমের বাবা।
প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারেন, মোঃ জাকির হোসেন মোঃ হযরত আলী, মোঃ কাজল মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ মনির হোসেন মিলে ভিকটিমের মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক সিএনজি যোগে শিবপুর থানার জয়মঙ্গল গ্রামে ৩নং আসামী কাজল মিয়ার নির্জন বাড়ীতে নিয়ে যায়। সেখানে নিয়ে জাকির, হযরত, কাজল, সেলিম ও মনির মিলে ভিক্টিমকে পালাক্রমে গণধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরোদ্ধে নরসিংদী জেলার শিবপুর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More