গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কোম্পানির ম্যানেজার কামরুল ইসলাম (৩৫) হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব-১।
আটককৃতরা হলেন, আব্দুল হক রনি ওরফে বাবুসহ (১৯) আওয়াল হাওলাদার (২৬) ও সুজন শাহজালাল (২১)।
গত রবিবার ( ৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে ওই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করে র্যাব-১।
সোমবার র্যাবের মিডিয়া সেন্টারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম বলেন, এরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে ।
উল্লেখ্য, ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ধারালো ছোড়া দিয়ে কামরুলকে এলোপাতারী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
