দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে যুবককে জখম করলো প্রতিপক্ষের লোকজন

0 56

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ছানি (২৮) নামের একজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ বাজার বালুর মাঠের সামনে ঘটে এ ঘটনা।

- Advertisement -

আহতের মামা লোকমান হোসেন লিখিত অভিযোগে জানান, পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার রাজিব, জুয়েল, সেলিম, পারভেজ, আমিনুল, আল-আমীন, মোহাম্মদ হোসেন, নাদিমসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তার ভাগিনা ছানি বাজার থেকে বাড়ীতে যাওয়া সময় তার গতিরোধ করে।

ছানি গতিরোধের কারণ জিজ্ঞাসা করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ছানিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

আহত ছানির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ছানিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More