দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আজ বিএনপির পদযাত্রা বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত

0 10

Get real time updates directly on you device, subscribe now.

আন্দোলন-সংগ্রাম কিংবা মর্যাদার দিক দিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট ঢাকা মহানগর। রাজনীতির কেন্দ্রবিন্দু এই সংগঠনকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে কাজ করছে বিএনপি। উত্তর ও দক্ষিণ ভাগে বিভক্ত করে তৃণমূল থেকে ঢেলে সাজানোর প্রক্রিয়া এখনও চলমান। গত বছরের মধ্যভাগ থেকে শুরু হওয়া আন্দোলনে এই প্রক্রিয়ায় বেগ পেতে হচ্ছে। একদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন অন্যদিকে সাংগঠনিক তৎপরতা নিয়েই ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে মহানগরকেন্দ্রিক নতুন কর্মসূচি। ফলে হিমশিম খেতে হচ্ছে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে।

- Advertisement -

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় দলটি। আজ শনিবার বাড্ডায় সুবাস্তু ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে এবং ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসে শেষ হবে। মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।

উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ, একই সঙ্গে উজ্জীবিত। আর চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে বিএনপির নেতাকর্মীরা অভ্যস্ত।

দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, বিএনপির চলমান আন্দোলনকে সফল করতে মহানগর বিএনপির সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More