আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রফিক (৪০) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। সে উচিতপুরা এলাকার নাসির উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত রফিককে বৃহম্পতিবার (২৬ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার ভোর রাতে উপজেলার উচিতপুরা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার এএসআই মোস্তফা মিয়া জানান, নারায়ণগঞ্জের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে দুই বছরের দণ্ডাদেশ দেয়া হয়। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে সে পলাতক ছিল।
