আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?
ডেস্ক রিপোর্টঃ-
বিশ্বের বিভিন্ন শহরে বিবিধ কারণে দিন দিনই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এটা আরও বেড়ে যায়। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে শহরটির বাতাসে দূষণ ভয়াবহ অবস্থায় রয়েছে। আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
