দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আমাদের কার্যকলাপে জিয়াউর রহমানের সততাকে মুছে দিচ্ছি: বিএনপি নেতা।

0 9

Get real time updates directly on you device, subscribe now.

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, ‘রাজনীতি কোনো ব্যবসা নয়। রাজনীতি কোনো ব্যবসার হাতিয়ার নয়। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেব।’

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি ছিলো। আপনারা নেতাকর্মীরা যখন রাষ্ট্রের স্বার্থ থেকে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন তাকেই রাজনৈতিক দুর্নীতি বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আমরা দেখেছি। তিনি আমাদের আদর্শ। আমরা দেখেছি কতোটা সৎ জীবন যাপন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের সদস্য। তার সততার ব্যাপারে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। সেই নেতার উত্তরসূরী হওয়ার পরেও গত আগস্টের পরে বিএনপির নেতাকর্মীরা যে দুর্নাম অর্জন করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমাদের কার্যকলাপের মাধ্যমে জিয়াউর রহমানের সততাকে মুছে দিচ্ছি।’

নওশাদ জমির আরও বলেন, ‘রাজনীতিকে ব্যবসার স্বার্থে ব্যবহার করা যাবে না। রাজনীতিকে ব্যবসায় পরিণত করা যাবে না। এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে। আমাদের নেতা তারেক জিয়া যেভাবে বার বার আপনাদের অনুরোধ করেছেন আমাদের সামনের নির্বাচন কঠোর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আমরা সফলতা চাই তাহলে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে হবে। আমাদের আচরণ ঠিক করতে হবে। ভূমি দস্যুরা সব ছিলো আওয়ামী লীগের। আজকে আমাদেরকেও এই অভিযোগ শুনতে হয়। কেন শুনতে হবে?
 

- Advertisement -

তিনি বলেন, আপনাদের প্রতি করজোরে অনুরোধ ভবিষ্যতের পথ যদি সঠিক করতে চাই আমাদেকে নিজেদেরকে আত্মশুদ্ধির পথ বেছে নিতে হবে। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবস্থা দেখেন। স্বৈরাচার এরশাদের অবস্থা দেখেন। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকান। এখনো তিনি অবিস্মরনীয় নেত্রী কারণ তিনি দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। তার উপর আস্থা রাখুন। আজকে আমরা যদি ব্যক্তিগত স্বার্থে আমরা যদি দুর্নীতির আশ্রয় নেই তাহলে দেশের স্বার্থকে রক্ষা করতে পারব না। বাংলাদেশের মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারবে না।
 
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, যারা ভুল পথে পা দিয়েছেন তাদের জন্য ফিরে আসার এখনো সময় আছে। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিনত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেব। আপনাদের অধিকার দিয়ে গেলাম কেউ যদি চান্দাবাজি করে, কারও কাছ থেকে স্বার্থ উদ্ধারের চেষ্টা করে তাকে আপনারা প্রতিহত করুন। তারপরে কি হয় আমরা দেখব।
পৌর বিএনপির সদস্য শহীদ বাবু ও রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শামজুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More