আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ আড়াইহাজারের পুরিন্দা শিমুল তলা নামক স্থানে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। এলাকাবাসির প্রাথমিক ধারণায় কে বা কারা রাতের আধারে লাশটি ফেলে যায়। লাশটির পরনে বোরকা পরিহিত। গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
সকালে রাস্তার পাশে লাশটি দেখে সাধারণ জনগণের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শী একজন জানান নারীটির গায়ের রং ফর্সা। বয়স আনুমানিক -২৮ থেকে ৩০ বছর হতে পারে।
এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান অদুদ মাহমুদের মাধ্যমে আড়াইহাজার থানায় খবর দেওয়া হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।
