আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে। তারা এলাকায় নামকরা মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। বুধবার (২ অক্টোবর) রাতে আড়াইহাজার থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল উপজেলায় ডিউটি কালে উপজেলার দয়াকান্দা পূর্বপাড়া এলাকায় ব্যাপারী বাড়িতে অভিযান চালান।সেখানে মাদক বিক্রি করার সময় হাতেনাতে শওকত আলী (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে র্যাব-১১ আটক করে। পরে তার দেহ তল্লাসী ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। আটক শওকত আলী দয়াকান্দা এলাকার মৃত রওশন আলীর ছেলে।
অন্যদিকে আনুমানিক রাত ৮টার দিকে আড়াইহাজার থানা পুলিশের টহলরত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর ব্রিজে অভিযান চালান। ওই সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালানোর সময় পুলিশ সেখান থেকে পাঁচরুখী এলাকার মোমেন মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৩), লস্করদী এলাকার আলী হোসেনের ছেলে মনির হোসেন (৩৮) একই এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে মোতালেব মিয়া (৭৪) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কে আজকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
