আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-গোপালদী সড়কে দাইরাদী এলাকায় প্রাইভেটকারের চাপায় মাহমুদুল হক (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৮জুন) দুপুরে এ ঘটনার পর প্রাইভেটকার চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যান।
নিহত মাহমুদুল হক নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী গ্রামের শরীফ মিয়ার ছেলে। সে দাইরাদী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুতুবুল আলম জানান, এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় প্রাইভেট কারটি আটক করা গেলেও ড্রাইভার পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
