দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ঈদের দিনেও মাঠে থাকছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, মসজিদের বাহিরে ঈদ জামাত হলেই আইনি ব্যবস্থা –মমতাজ বেগম

0 61

Get real time updates directly on you device, subscribe now.

মো.শাহেল মাহমুদ

সাম্প্রতিক করোনা মহামারীতে কঠোর অবস্থানে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। পুরো উপজেলায় মসজিদের বাহিরে ঈদের জামাত নিষিদ্ধ। যারা জামাত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিনোদন কেন্দ্র, সিনেমা হল, চায়ের দোকান, শপিংমল বন্ধ থাকবে। এছাড়া করোনার বিস্তার রোধে তিন যুগের বেশি দখলে থাকা গাউছিয়া মার্কেটের ফুটপাত উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ঈদের দিনেও জনসমাগম ঠেকাতে মাঠে থাকছে উপজেলা প্রশাসন। ঈদের দিনে অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি।

- Advertisement -

মমতাজ বেগম বলেন, এখন দেশের ক্রান্তিকাল, আনন্দের সময় নয়। জীবনে বেচেঁ থাকলে আনন্দ করা যাবে। খোলা মাঠে ঈদের জামায়াত বন্ধে মুসলিম ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, সবাই সরকারের নির্দেশ মেনে চলুন। সরকারকে সহায়তা করুন।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার খাদ্য সামগ্রী ১০ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া ৩’শ পরিবহণ শ্রমীককে দেযা হয়েছে ঈদ উপহার।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More