ওহ, মানুষ মানুষরে
তোর কবে হবে হুশ ?
এখনও সুযোগ পেলে
ধরো তুমি অন্যের দোষ ।
ওহ, মানুষ মানুষরে
তোর কবে হবে হুশ ?
করোনায় বিশ্ব কাবু
থাকতে হবে ঘরে,
নিয়ম না মানলে তুমি
করোনায় যাবে মরে ।
ওহ, মানুষ মানুষরে
তোর কবে হবে হুশ ?
অঢেল টাকার মালিক হয়ে
রইলা ঘরে বসে,
এক বার ভাবলে না
গরীব দুঃখী অনাহারীর বেশে।
ওহ, মানুষ মানুষরে
তোর কবে হবে হুশ ?
এখনও গরীবের মাল
চুরি করিস,
হলোনা তোর হুশ।
ওহ, মানুষ মানুষরে
তোর কবে হবে হুশ ?
মুখের একখান মাস্ক দিয়া
ছবি তুললে শত,
নিজে সাজলে বিশাল নেতা
অভিনয় অবিরত।
ওহ, মানুষ মানুষরে
সময় থাকতে,
খুলে দাও বিবেকের দ্বার।
অনাহারী খাবার পাবে
দূর্নীতি যাবে মিশে,
সুশীল সমাজ গড়বো মোরা
সকলে মিলে মিশে ।
কবি-মোয়াজ্জেম বিন আউয়াল
20-04-2020
