করোনাক্রান্ত রোগীদের পাশে চেয়ারম্যান অদুদ মাহমুদ
মোয়াজ্জেম বিন আউয়ালঃ
“মানুষ মানুষের জন্য” এই শ্লোগান কে সামনে নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাক্রান্ত রোগীদের পাশে দাড়িয়েছেন সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ। যেখানে সবায় আতঙ্কে করোনা রোগীর পাশে যাচ্ছে না, সেখানে সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার পৌঁছে দিচ্ছেন। এতে করে করোনা আক্রান্ত রোগীদের মনোবল অনেক বেড়ে যাচ্ছে মনেও সাহস পাচ্ছে।
করোনার মহামারি দেখা দেওয়ার পর থেকে তিনি সাতগ্রামের প্রতিটা এলাকার মানুষকে সচেতন করা সহ যাবতীয় উদ্যোগ গ্রহন করেছেন। প্রতিনিয়ত আড়াইহাজারের অতন্ত্র প্রহরী জনগনের সেবক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ভাইয়ের নির্দেশে সাতগ্রামের গরীব অসহায় মানুষদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
সেক্ষেত্রে সরকারি ও ব্যক্তিগত ও পারিবারিক তহবিল থেকেও যথা সম্ভব গরীব মানুষকে সাহায্য দিয়েছেন জনবান্ধব এই চেয়ারম্যান। শ্রমিক সন্কটে গরীব কৃষকরা যখন ধান কাটতে পারছে না ঠিক তখনই তার নেতা -কর্মীদের নিয়ে সাতগ্রামের কৃষকদের ধান কেটে মাড়াই করে বাড়ি পৌছে দিয়েছেন। এতে করে সাধারণ মানুষ তাকে “মানবতার ফেরিওয়ালা” উপাধিতে ভূষিত করেছেন।
এই ব্যাপারে স্থানীয় এলাকার মেম্বার মোঃলতিফ মোল্লা বলেন, সাতগ্রামে ইতিপূর্বে তার মতো জনবান্ধব চেয়ারম্যান আর আসেনি। তার সমস্ত কাজ প্রশংসার দাবীদার। আমরা সাতগ্রাম বাসী তাকেই চেয়ারম্যান হিসেবে বারবার দেখতে চাই।
এই বিষয়ে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, সারা দেশে করোনায় বিপর্যস্ত জনজীবন।বিশেষ করে এই সময়ে করোনাক্রান্ত মানুষেরা পড়েছেন বিপদে। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা এবং নজরুল ইসলাম বাবু ভাইয়ের নির্ভীক সৈনিক হিসেবে আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। যতদিন বেচে থাকি সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
