দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ অভিযান

0 51

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার(১৯ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসসহ প্রায় শত শত অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করা হয়।

- Advertisement -

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস ভাংচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।তাদের দাবী, বিএনপির অফিস সরকারী জমিতে পড়েনি। এছাড়া বিনা নোটিশে বিএনপির অফিস ভাংচুর করা হয়েছে।এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।
সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফরুকী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার সারা দেশে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ করেছেন। সেই ধারাবাহিকতায় কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারের উন্নয়ন ও কল্যানের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More