দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে রাস্তায় ঝড়লো গার্মেন্টস কর্মীর প্রাণ

0 31

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে  দ্রুতগামী মোটর সাইকেল চাপায়  এক গার্মেন্টস কর্মী  নিহত হয়েছে । 
 বৃহস্পতিবার (২৮ মে)  সকালে গাজীপুর সদরের মির্জাপুর – মনিপুর সড়কের পুর্ব ডগরী স্কুলের নিকট এ দুর্ঘটনা ঘটে । 

- Advertisement -


নিহত গার্মেন্টস কর্মীর নাম বাদশা মিয়া ( ৪৬) । তার বাড়ি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের পিপড়াসিট গ্রামে ।


প্রত্যক্ষদর্শী  আবুল কাসেম জানান, মির্জাপুরগামী একটি দ্রুতগামী মোটর সাইকেল  তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়।এসময় মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন তিনি  ।  প্রচুর রক্তক্ষরণ হলে তাকে গাজীপুর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে ( বাদশা মিয়াকে) মৃত ঘোষণা করেন ।   

  ঘটনার পরপরই জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম  ঘটনাস্থলে যান ।
নিহতের আত্নীয় রাজু মিয়া জানান,  নিহত বাদশা স্থানীয় মনিপুর এলাকার একটি গার্মেন্টস এর কর্মী ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More