নিজস্ব প্রতিনিধি
ঢাকার মোহাম্মদপুর থানাধীন জহরী মহলও আদাবর থানাধীন শ্যামলী সাকিনস্থ রিং রোড এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীর চক্রের মূল হোতা আসামী কামরুল ইসলাম দিপু (৩২), কামাল হোসেন (২৮) ও মিঠুন কর্মকার (২৮) কে গ্রেফতার করা হয়।
আজ (২৮ সেপ্টেম্বর) র্যাব-১১ এর প্রেস রিলিজের এ তথ্য নিশ্চিত করেন। আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর রাতে ডিএমপি। মানব পাচারকারী চক্রকে সনাক্ত, অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে সার্বক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে থাকেন বলেও জানান।
র্যাব-১১ এর প্রেস রিলিজ থেকে জানা গেছে, গেস্খফতারকৃতদের দখল হতে মুক্তিপনের নগদ ২৪,৫০০ টাকা, মোবাইল ফোন-৫টি, ১টি পার্স, ইয়াবার মোড়ক সদৃশ্য ১টি বক্স, রক্ত মাখা বেড সিট-১টি, লাইলন রশি ১টি, বেল্ট ১টি, ইলেকট্রিক তার ও টিনের দ্বারা তৈরী শক দেওয়ার যন্ত্র-১টি উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত ও রক্তাক্ত অবস্থায় অপহৃত ভিকটিম হানিফকে উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চেšধুরী (পিপিএম ) এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
