দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

জাতীয় শ্রমিকলীগ কার্যালয় ভেঙে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত

0 37

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালানো হচ্ছে। আর এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয় ভেঙে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও অভিযানে জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও আঞ্চলিকের অন্তর্ভুক্ত তেজগাঁও ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয় ভেঙে দেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হচ্ছে। জানা গেছে, যেসব এলাকায় অভিযান পরিচালিত হবে, অঞ্চল-৫ এর ২৬ নম্বর ওয়ার্ডের ফার্মগেট পুলিশ বক্স থেকে বিজয় সরণি, পান্থপথ সিগনাল থেকে সোনারগাঁও ফোয়ারা, জাহাঙ্গীর টাওয়ার থেকে এফডিসি রেলগেট, হলিক্রস কলেজ থেকে তেজগাঁও রেলগেট, তেজগাঁও রেলস্টেশন রাস্তার দুই পাশের ফুটপাত, জনতা টাওয়ার থেকে পেট্রোবাংলা, ঢাকা ওয়াসার বাইলেন রাস্তার এক পাশের ফুটপাত, প্রথম আলো ভবনের দক্ষিণ পাশের ফুটপাত, ডিআইটি মার্কেট থেকে বিটিএমসি ভবন। ২৭ নম্বর ওয়ার্ডের ইন্দিরা রোড থেকে টিএন্ডটি খেলার মাঠ, ইন্দিরা রোড বাইলেন রাস্তা এবং গ্রীণ রোড সিগনাল থেকে ফার্মভিউ সুপার মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন (ডিএনসিসি) এলাকা থেকে ফুটপাত দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান শুরু হয়। সড়ক ও ফুটপাত দখল করে রাজনৈতিক কার্যালয় গড়ে তোলায় ভেঙে ফেলা হয়। ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে আঞ্চলিক কার্যালয় গড়ে তোলায় এই স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ফুটপাত-সড়ক যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত অভিযান পরিচালিত হবে। এর আগে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একই এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করার অপরাধে প্রায় ৮০টি অস্থায়ী দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More